ঠাকুরগাঁও পৌর শহরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে নিজের বিচার চাইতে থানায় হাজির ছেলে মো. গোলাম আজম (৩০)। আজ সোমবার অভিযুক্ত আজমকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে গতকাল রোববার রাত ২টার দিকে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে হক (৬০) শান্তিনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
নিহত ফজলে হকের ভাতিজা সামসুজ্জামান বলেন, আজম রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (রুয়েট) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় চাকরি ছেড়ে বাসায় চলে আসেন। পরিবারসহ স্থানীয়দের দাবি আজম দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
ওসি কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্য রাতে আজম থানায় এসে নিজেকে সোপর্দ করে বলেন, ‘বাবাকে খুন করছি। এই হত্যার জন্য নিজের বিচার চাই।’ আজমের দেওয়া তথ্য মতে পুলিশ ওই বাসা থেকে ফজলে হকের মরদেহ করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ছেলে তাঁর বাবাকে ধারালো চাকু দিয়ে হত্যা করেছে।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিংড়ার ছাতারদীঘি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে যুবদল নেতা শামীমের নেতৃত্বে কয়েকজন যুবক আলতাব হোসেন আকন্দের ওপর হামলা করেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ
৭ মিনিট আগে
ফুটপাত রেখে সড়কে হাঁটছেন কেন, এমন প্রশ্ন করা হলে পথচারী দবির হোসেন বলেন, ‘ফুটপাত দিয়ে কীভাবে হাঁটব? দোকানের জন্য কি আর সে উপায় আছে? বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচলের রাস্তা দিয়ে হাঁটতে হয়।’
২৩ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতের কোনো এক সময়ে উপজেলার দোহাজারী জামিজুরী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
২৬ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, কাউসার হোসাইন, জহিরুল ইসলামসহ কয়েকজন জানান, রমজান এলেই অনেক ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেন। সেখানে ছোট ব্যবসায়ী হয়েও শাহআলম রোজাদারদের কথা ভেবে উদারতা দেখিয়েছেন। আগে তিনি দুই বছর ক্রয়মূল্যের সঙ্গে মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি করতেন। গত বছর থেকে রমজান
৩৬ মিনিট আগে