
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বেরোবির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে শাড়ি-চুড়ি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
আজ রোববার (২০ জুলাই) বিকেলে বেরোবি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে স্লোগান দেন। পরে শাড়ি ও চুড়ি নিয়ে প্রশাসনিক ভবনের প্রক্টর অফিস ও ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরে ঢোকেন তাঁরা। সেখানে পরিচালকেরা উপস্থিত না থাকলে তাঁদের চেয়ারে শাড়ি মুড়িয়ে এবং টেবিলে চুড়ি রেখে দেন শিক্ষার্থীরা।
গত বছরের ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবুও ছাত্রশিবিরের কমিটি প্রকাশ ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে সদস্য ফরম বিতরণ করা হয়। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আশিকুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘এই নোংরা ছাত্ররাজনীতির কারণে আমরা আবু সাঈদকে হারিয়েছি। নোংরা রাজনীতির কারণে এ ক্যাম্পাসে আর কোনো শিক্ষার্থীকে আমরা হারাতে চাই না। আবু সাঈদের ক্যাম্পাসে আর কোনো রাজনীতির স্থান হবে না। প্রশাসন তাদের প্রশ্রয় দেয় বলে তারা এ ধরনের কার্যক্রম করার সাহস পাচ্ছে।’ বেরোবি প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন।’ আরেক শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘বেরোবি প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন কমিটি দেওয়া শুরু করে সদস্য ফরম বিতরণ করছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রশাসন থেকে কোনো কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে শাড়ি ও চুড়ি দিয়ে নিন্দা জানাচ্ছি।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী সাংবাদিকদের বলেন, ‘আমি এর আগে ছাত্রসংগঠনগুলোকে ডেকেছি। তাঁদের জিজ্ঞেস করেছিলাম, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ, আপনারা এসব বিষয় জানেন না? তাঁরা পরে ভুল বুঝতে পারেন। আমি তাঁদেরকে ডেকে শোকজও করেছিলাম, যাতে লেজুড়বৃত্তিক রাজনীতি কেউ করতে না পারে। যদি তবুও কেউ করে সে ক্ষেত্রে তিন সদস্যের একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা বিষয়গুলো দেখতেছে। এরপর প্রমাণস্বরূপ তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে ব্যবস্থা নেব।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আজ সোমবার আদালত মামলার তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
১৬ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুর উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে তেল সরবরাহকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তবে তারা চলে গেলে সক্রিয় হয়ে ওঠে একটি অসাধু চক্র।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।
১ ঘণ্টা আগে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারা এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে