
রংপুরে কাউনিয়া থানায় নামের মিল থাকায় নির্দোষ নারীকে রাতভর থানায় শিশুসন্তানসহ আটকে রেখে পরদিন আদালতে পাঠানোর ঘটনায় অভিযুক্ত এসআই রবিউল ইসলামকে রংপুর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমাবর (১ জুলাই) রাতে এই প্রত্যাহার আদেশ দেওয়া হয়।
গতকাল রোববার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোছা. সুলতানা রাজিয়াকে ঘটনা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।
গত ২৯ জুন আজকের পত্রিকার প্রথম পাতায় ও অনলাইনে ‘নামের মিলে গ্রেপ্তার অন্য নারী, পুলিশের ভুলে ভাঙছে সংসার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
শিশুসন্তানসহ নির্দোষ ওই নারীকে আটকে রেখে আদালতে পাঠানোর খবর জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে অভিযোগ (সুয়োমোটো) গ্রহণ করে তারা। ৩০ জুলাইয়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়ে জাতীয় মানবাধিকার কমিশন আজ সোমবার চিঠি দিয়েছে। জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি রয়েছে।
ঘটনা অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোছা. সুলতানা রাজিয়া বলেন, ‘আজ দুপুরে সরেজমিনে ভুক্তভোগী নারীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেছি। এ সময় ভুক্তভোগী নারীকে বাড়িতে পাইনি। পরে তাঁর সঙ্গে কথা বলব। প্রয়োজনীয় কাগজপত্রসহ তথ্য সংগ্রহ করেছি।’
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনায় অভিযুক্ত কাউনিয়া থানার এসআই রবিউল ইসলামকে প্রশাসনিক কারণে থানা থেকে আজ রাতে রংপুর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের বড়ুয়াহাট গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের নামে প্রতারণার অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কিন্তু তাঁর বদলে একই ইউনিয়নের চান্দঘাট গ্রামের সেকেন্দার আলীর নির্দোষ স্ত্রী শারমিন আক্তার ওরফে মমতাজকে গত ২২ জুন বিকেল ৪টার দিকে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম গ্রেপ্তার করেন। এরপর কোলের শিশুসন্তানসহ শারমিন আক্তারকে থানা হাজতে ২৩ এপ্রিল বেলা ২টা পর্যন্ত প্রায় ২২ ঘণ্টা আটকে রেখে তিনি আদালতে পাঠান। পরে ওই দিন সন্ধ্যায় কাউনিয়া থানা সদর কোর্ট থেকে শারমিন জামিনে মুক্তি পেয়ে অভিযুক্ত এসআই রবিউলের শাস্তির দাবি জানান।

‘ঘর ভাঙা আছিল, পলিথিন দিয়া রাখতাম। ঘরের ভাঙা দিয়া পানি পড়ত। আমরা আগে অনেক কষ্টে আছিলাম। এখন আমরারে একটা ঘর দিল কায়সার বাবা। আমরা এখন খুশি। এখন শান্তিতে থাকবাম। অনেক খুশি হইছি। তাঁর জন্য আমি দোয়া করি, আমারে ঘর দিল, হি যাতে ভালো বলি থাকতে পারে, আরো যাতে বড় মানুষ হইতে পারে।’
৩ মিনিট আগে
অপরাধীদের সংখ্যা খুবই কম। কাজেই পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় হবে না বলে মন্তব্য করেছেন খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
৯ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে ছাদিয়া আক্তার নিহা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছাদিয়া বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
৯ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৭৫টি বিদ্যালয়ে এক বছরের ইন্টারনেট বিল সম্পূর্ণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হয়রানি করার অভিযোগও করেছেন শিক্ষকেরা।
১০ মিনিট আগে