
কুড়িগ্রাম সদরের এক গ্রামে বাড়ির পেছনের গর্ত থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ পাওয়া গেছে। পুলিশ বলছে, ‘ব্যর্থ প্রেম নিয়ে খোঁচা’ সহ্য করতে না পেরে ১৬ বছর বয়সী এক কিশোর তাকে হত্যার পর লাশ গর্তে ফেলে দেয়। এ ঘটনায় থানায় মামলা না হলেও ওই কিশোর, তাঁর বাবা ও বড় ভাইকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম সিমিত চন্দ্র (১২)। সে সদরের বেলগাছা ইউনিয়নের মানিক চন্দ্র ড্রাইভারের ছেলে। আজ বুধবার ভোরে ৬ নম্বর ওয়ার্ডের বেলগাছা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান।
হত্যার অভিযোগে আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওসি সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘এই কিশোরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে। এ নিয়ে সিমিতসহ অনেকেই তাকে খোঁচা দিত। গত রাতে সিমিত আবারও খোঁচা দিলে ওই কিশোর তার গলা চেপে ধরে। এতে শ্বাসরোধে শিশুটির মৃত্যু হয়। সিমিতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’
ঘটনার সঙ্গে কিশোরের বাবার জড়িত থাকার প্রশ্নে ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদে তার বাবার জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। আমরা তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার বর্ণনা দিয়ে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখতে যায় সিমিত ও তার বড় ভাই। সিমিতকে অনুষ্ঠানস্থলে রেখে বাড়িতে ফেরে তার বড় ভাই। অনুষ্ঠান শেষে সিমিত বাড়িতে না ফিরলে স্বজনেরা তার খোঁজে বের হয়। তারা ওই কিশোরকে জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন আচরণ করে। পরে ওই কিশোরের বাবা তাদের পরিত্যক্ত বাড়ির পেছনের গর্তে সিমিতের মরদেহ দেখিয়ে দেন।
লিটন আরও বলেন, ‘অনুষ্ঠান থেকে ফেরার পথে সিমিতের সঙ্গে ওই কিশোরের কথা কাটাকাটি হয়।’

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক, হেলপার ও বাসের চালক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
২৫ মিনিট আগে
জাল জন্মসনদ তৈরি করে চার প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগ এবং আদালতের আদেশের নথিতে কাটাকাটি ও নথি গায়েবের ঘটনায় গাইবান্ধায় তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই উপজেলায় মোট ২৬৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় ভূরুঙ্গামারীতে দুই ব্যক্তিকে এক লাখ টাকা এবং শেরপুরে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ
১ ঘণ্টা আগে