
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদে দর্শনার্থীদের ভিড়ে বাড়তি আয়ে খুশি মাঝিরা। আজ বৃহস্পতিবার ঈদের নামাজ আদায়ের পর খানসামা ঘাটপাড়ে বাড়তে থাকে ভ্রমণপিপাসু মানুষের আনাগোনা।
বিকেলে সরেজমিন আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা আত্রাই নদের ব্রিজের পাড় ও খানসামা জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন বয়সের মানুষ বালুচরে হাঁটছেন, নদের দুই ধারে অস্থায়ী ফুচকার দোকানে বসে আড্ডা দিচ্ছেন, নদীতে নৌকা ভ্রমণ ও ফটোসেশনে ব্যস্ত সময় পার করছেন। এর সঙ্গে নৌকায় ভ্রমণ বাড়তি আনন্দ যোগ করেছে।
মাঝি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এখন নদী পথে চলাচল অনেক কমে যাওয়ায় বেশির ভাগ মাঝিই পেশা পরিবর্তন করেছেন। যাঁরা এখনো টিকে আছেন, তাঁদের অবস্থাও শোচনীয়। তবে আজকের দিনটি তাঁদের জন্য ছিল আনন্দের।
খানসামা উপজেলার খামারপাড়া, বেলপুকুর ও পার্শ্ববর্তী বীরগঞ্জের তুলশীপুর গ্রামের মাঝিরা প্রায় ২০টি নৌকা দিয়ে এদিন জনপ্রতি ২০ টাকার বিনিময়ে নৌভ্রমণ করিয়েছেন। নৌকাগুলো অন্য সময় মাছ ধরার কাজে ব্যবহৃত হয়।
খামারাপাড়া গ্রামের বাসিন্দা বিমল দাস মাঝি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় প্রতিটি ঈদ ও উৎসবে আমরা নৌকায় যাত্রীদের পারাপার করি। এতে দিনে ৮০০-৯০০ টাকা আয় হয়। ঈদের দু-তিন দিন পর্যন্ত এমন আয় হয়।’
বেলপুকুর গ্রামের মাঝি সুজন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আয়ের উৎস কমে গেছে। ঈদের দু-তিন দিন এমন ভিড়ে কিছু আয় করা সম্ভব হয়।’
নৌকায় করে নদে ঘুরে আসা শাকিল আহমেদ নামে এক যুবক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের উপজেলায় ঘুরতে যাওয়ার জায়গা কম। তাই নদের পাড়েই সবাই আসে। তবে গাড়ি পার্কিং ও মানসম্মত খাওয়ার হোটেলসংকট থাকায় বিড়ম্বনায় পড়তে হয়। রাস্তায় প্রচুর জ্যাম।’
খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা-পুলিশ পোশাকধারী ও সাদাপোশাকে দায়িত্ব পালন করছে। বেড়াতে এসে যেন কেউ হয়রানির স্বীকার না হয়।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্রমণপিপাসুদের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় ঘাটপাড়ে বসার স্থান ও দর্শনীয় স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। আশা করি, কাজ শেষ হলে এটি এই এলাকার অন্যতম পর্যটনকেন্দ্র হবে।’
আজ খানসামা শিশুপার্কেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
৩৮ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে