
জুলাই আন্দোলনে নয়ন হত্যা মামলার এজাহারনামীয় আসামি খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মিটিং করলেও পুলিশের চোখে তিনি পলাতক।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভায় অংশ নেন হত্যা মামলার ৭৪ নম্বর এজাহারনামীয় আসামি কামরুল ইসলাম কাজল।
কামরুল ইসলাম কাজল উপজেলার কুমড়িরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগড়া গ্রামের ওলি আহমেদের ছেলে এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের আত্মীয়। ইউএনও ওই সভায় সভাপতিত্ব করেন।
তবে আদিতমারী ইউএনও বিধান কান্তি হালদার বলেন, ‘প্রধান শিক্ষক কামরুল ইসলাম কাজলের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলা রয়েছে, তা আমার জানা ছিল না। মামলা থাকলে পুলিশ তাঁকে কেন গ্রেপ্তার করছে না? জরুরি এক সভায় অন্য শিক্ষকদের সঙ্গে তিনিও (কাজল) উপস্থিত ছিলেন।’
আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘কুমড়িরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হত্যা মামলার আসামি, তা আমার জানা ছিল না। অন্য শিক্ষকদের সঙ্গে তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন। মামলার কোনো নথি আমাদের কাছে নেই।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘আসামি প্রকাশ্যে ঘুরলেও আমাদের কিছু করার নেই। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করবে। এটা যেহেতু মোহাম্মদপুর থানার মামলা, তাই ওই থানা ভালো বলতে পারবে। অন্য থানার মামলায় অভিযুক্ত কোনো আসামিকে গ্রেপ্তারের কোনো নির্দেশনা আমাদের কাছে নেই।’

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে।
১৫ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, খালেক সরদারের তিন ছেলে খলিল সরদার, সহিদ সরদার ও আলাউদ্দিন সরদার। জীবিত অবস্থায় খালেক সরদার একটি গ্রামীণ টাওয়ার নির্মাণের জন্য জমি দেন। ওই টাওয়ারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর এককালীন টাকা দেয়।
২৩ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও পাঁচজনকে আটক করেছে প্রশাসন। শনিবার সকালে এই অভিযানে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে