
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খোকা মিয়া, দছির উদ্দিন ও সোনা মিয়া। এর মধ্যে দছির উদ্দিন আগে একটি মাদক মামলায় ৩৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ গত শুক্রবার রাতে মহিপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মহিপুর গ্রামের বাসিন্দা মো. জামাল বাদশার (২৩) লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নেয়। অভিযোগে বলা হয়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাঁরা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন।
অভিযোগে জামাল বাদশা উল্লেখ করেন, গ্রেপ্তার ব্যক্তিরা তাঁর কাছেও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে টাকা না দেওয়ায় স্থানীয় কিছু যুবককে ভুল বুঝিয়ে তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করে অপপ্রচার চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দছির উদ্দিন মাদক মামলায় ৩৪ বছরের সাজা নিয়ে পলাতক ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি এখনো মাদক কারবারের সঙ্গে জড়িত।
এলাকাবাসীর ভাষ্য, এ চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে টাকা আদায় করত। এমনকি তারা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সিদ্ধান্তও মানত না। ‘বিচারের নামে’ সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আল হাদী বলেন, ‘দছির, সোনা মিয়াসহ আমার ইউনিয়নের সকল মাদক কারবারির বিরুদ্ধে এর আগে আমি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। এই লিখিত অভিযোগ দেওয়ায় তারা আমাকে মিথ্যা মামলার হুমকি দিয়েছে।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে দছির উদ্দিন নামের একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। তাঁদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং আজ সকালে তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৪০ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে