
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সরকার দেশে সহিংসতা চাপিয়ে দিতে চাইছে। এ সরকারের পদত্যাগের দাবি আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে আসছি। দাবি না মানলে আন্দোলনে যাওয়ার কথা বলেছি। অথচ সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে; যা দেশে সহিংসতা ছড়িয়ে দেবে।’
আজ শনিবার বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে গণসংহতি আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সরকার যদি আমাদের দাবি না মানে, তাহলে দেশের গৌরবোজ্জ্বল গণ-অভ্যুত্থানের মতো জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তোলা হবে, যা সরকারকে দাবি মানাতে বাধ্য করবে। এরপরও সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে, আমরা আন্দোলনকারীরা বিশ্বাস করি জনগণ এবার তাদের জয়ী হতে দেবে না। তাদের চক্রান্ত জনগণ বাস্তবায়ন করতে দেবে না।’
গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলীমুল কবির, রংপুর জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক মুফাখখারুল মুন প্রমুখ।

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত...
৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল ও তাঁর বাবা তামিজ আহমদ আহত হয়েছেন। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
৯ মিনিট আগে
অপরাধের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের পাঁচজন, মার্কেটিং বিভাগের...
১৫ মিনিট আগে
বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় সিরাজগঞ্জে ৯৪টি মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমা
২১ মিনিট আগে