
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দ্রাড়পাড় কালীমন্দির এলাকার সুন্দরগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. মিঠু মিয়া (৪২)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কিশামত মালীবাড়ী ধর্মপুর মাস্টারপাড়া গ্রামের সাহেব উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা পৌর শহরে ব্রিজ রোড থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে লক্ষ্মীপুর বাজারে যাওয়া অটোরিকশার চালক ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে গুরুতর আহত হন অটোরিকশায় থাকা এক নারী যাত্রী। তাঁর পরিচয় জানা যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলেই রয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে