লালমনিরহাটের হাতীবান্ধায় শ্বশুরবাড়ির এলাকা থেকে সাজু মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও সন্তান ঢাকা চলে যাওয়ায় অভিমান করে শ্বশুর বাড়িতে এসে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের ২ নম্বর আদর্শগ্রাম শ্বশুরবাড়ি এলাকার একটি আম গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাজু মিয়া রংপুর সিটি করপোরেশনের বাস টার্মিনাল এলাকার মোজা মিয়ার ছেলে এবং হাতীবান্ধা উপজেলার আদর্শগ্রাম এলাকার মৃত মহুবর রহমানের জামাতা।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সাজু মিয়ার স্ত্রী মিম্মা (২৫) স্বামীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে (২) নিয়ে ঢাকা চলে যান। এতে সাজু মিয়া মনঃক্ষুণ্ন হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে সবার অজান্তে শ্বশুর বাড়ির পাশের আমগাছে সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে বড়খাতা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন বলেন, ‘এর আগে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হলে কয়েকবার সালিসের মাধ্যমে সমাধান হয়। এর মাঝে আবারও ঝগড়াঝাঁটি হলে সাজুর স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকা চলে যায়। এই ক্ষোভে সে নিজেই আত্মহত্যা করতে পারে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে