
রংপুরের পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে এক বছর আগে মারা যাওয়া অধ্যাপক আব্দুল মুত্তালিবকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁকে পদায়ন করে। বিষয়টি জানাজানি হলে সচেতন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
২০২৩ সালের ১৬ ডিসেম্বর মারা যান অধ্যাপক আব্দুল মুত্তালিব। কিন্তু গতকাল ৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক আব্দুল মুত্তালিবকে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দেখানো হয়েছে।
অধ্যাপক আব্দুল মুত্তালিব রাজশাহী জেলার নবাবগঞ্জের বাসিন্দা। তবে তিনি রাজশাহী শহরের হেলেনাবাদ এলাকায় বসবাস করতেন। তিনি মারা যাওয়ার পর সেখানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।
জানতে চাইলে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আশাদুল ইসলাম বলেন, ‘তথ্য আপডেট না থাকায় এমনটি হয়েছে বলে মনে করি।’
পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু বলেন, ‘এক বছর আগে আব্দুল মুত্তালিব স্যার মারা গেছেন। এখন কীভাবে এই পদায়ন হলো, আমরা বলতে পারছি না।’
কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের প্রধান হাবিবুর রহমান বলেন, ‘মুত্তালিব স্যার এক বছর তিন মাস আগে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর এত দিন পর পীরগাছা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন বলে শুনেছি। পদায়নের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা হয়তো বিষয়টি খেয়াল করেননি।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আমির আলী বলেন, অধ্যাপক আব্দুল মুত্তালিবকে পীরগাছা সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। তিনি ওই কলেজে অধ্যক্ষ হিসেবে বদলির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবেদন করেছিলেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে