কুড়িগ্রামের উলিপুরে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে প্রকাশ চন্দ্র (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দু নেফরার চরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরার চরে ট্রাক্টরচালক সামিউল ইসলাম এক ব্যক্তির জমি চাষ করছিলেন। এ সময় চালকের বন্ধু প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে ছিলেন। চালককে না জানিয়ে প্রকাশ চন্দ্র চলন্ত ট্রাক্টরের পেছন থেকে লাফিয়ে নামতে গেলে তাঁর লুঙ্গি লাঙলের ফলায় আটকে যায়। এ সময় পিষ্ট হয়ে মারা যান তিনি। এ ঘটনায় ভয়ে ট্রাক্টরচালক পালিয়ে যান। পরে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ফলা থেকে মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায়। নিহত প্রকাশ চন্দ্র ওই এলাকার তারাপদ চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ফলা থেকে মরদেহ উদ্ধারে চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে ফলা বিচ্ছিন্ন করার যন্ত্র না থাকায় মরদেহটি উদ্ধার করতে পারিনি।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেকানিকের সহযোগিতায় লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে