
গাইবান্ধায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালক।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ককূপতলার ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার সকালে অটোরিকশায় দুজন যাত্রী নিয়ে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনের দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয় এবং চালক আহত হন। আহত অবস্থায় অটোরিকশার চালককে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার স্থান থেকে ট্রাকসহ ড্রাইভার পালিয়ে যান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে