দিনাজপুরে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ গিয়ে নদীতে ডুবে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে পানিতে অসুস্থ হয়ে মারা যান তিনি।
নিহত ডুবুরির নাম আব্দুল মতিন (৪২)। তিনি রংপুর ফায়ার সার্ভিসে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ২৭ আগস্ট শুক্রবার সকালে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাটীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে ওই দিন দুপুরে কাহারোল উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে বিগ্রহকে দর্শন করতে নেমে কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা বুধু নদীর পানিতে তলিয়ে যায়। সারা দিন খোঁজাখুঁজি করে তাঁকে না পাওয়ায় শনিবার ভোর সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নশিপুর এলাকায় উদ্ধার কাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে ডুবুরি আব্দুল মতিন অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুর্তজা রহমান পরীক্ষা নিরীক্ষা করে ডুবুরি আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন।
ডা. মুর্তজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মঞ্জিল হক বলেন, গত শুক্রবার সন্ধ্যায় কাহারোলে একজন লোক পানিতে ডুবে গেলে তাঁকে উদ্ধারের জন্য রংপুর ফায়ার সার্ভিস থেকে শনিবার ভোরবেলা ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় নিহত আব্দুল মতিন পানির নিচ থেকে ইমার্জেন্সি সংকেত দিলে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, নিহতের মরদেহ রংপুরে পৌঁছার পর বাদ আসর রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে