লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি ও জালিয়াতির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মির্জা সাইরী তানিয়া।
আজ শনিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় লিখিত বক্তব্যে দাবি করেন-গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় আমার পদ্ম ফুল প্রতীকের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়। ভোটে জালিয়াতি করতে কেন্দ্রে পছন্দমতো প্রিসাইডিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়।
বিভিন্ন মাধ্যমে জানতে পারি টাকার বিনিময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করে জালভোট প্রদান করা হয়। ভোটে দাঁড়ানো আমার গণতান্ত্রিক অধিকার, এজন্য আমি নির্বাচন করি। ভোট চলাকালীন এমনকি এখনো আমাকে এবং আমার স্বামীকে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে।
দুর্নীতি ও কুর্কীতি জনসাধারণের মধ্যে তুলে ধরলে আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে মির্জা সাইরী তানিয়ার স্বামী হিমন প্রধান, পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি রুপালী খাতুন ও সাংগঠনিক সম্পাদক সুমি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে