Ajker Patrika

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, রংপুর 
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭: ০১
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুরে মাছবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর মডার্ন মোড়ে শাপলা কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চার যাত্রী।

নিহত কামাল মিয়া (৩৩) মিঠাপুকুর উপজেলার শুলাশুগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় অটোচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরের মডার্ন মোড়ে বগুড়া থেকে রংপুর অভিমুখী একটি মাছবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক কামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান দুর্ঘটনায় একজনের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত