
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ি হাটে আগুনে আট গোডাউন ও দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালীবাড়ি হাটের ওই মার্কেটের আলআমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসল্লিরা। মুহূর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে মার্কেটের আটটি দোকান-গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, আল-আমিনের চালের আড়ত, রঞ্জুর ওষুধের দোকান ও গুদাম, আলমের ক্রোকারিজের দোকান, সাঈদের হার্ডওয়্যার গুদাম, ছামছুলের কাপড়ের দোকান, আ. জব্বার ও আলআমিন নামে অপর একজনের চানাচুর-বিস্কুটের গুদাম। এতে অন্তত ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মশিউর রহমান আরও জানান, এই মুহূর্তে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে