
লালমনিরহাটে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ফেরদৌস আহমেদের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার নুরল হকের ছেলে। তিনি খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে বিএনপির একটি সভায় যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস আহমেদ। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পায় তার পরিবার। পরে লালমনিরহাট শহরে খুঁজতে এসে মিশন মোড়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পায়। পরে আজ সোমবার সকালে মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশে ফেরদৌসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, মৃতের পরিবারের দেওয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বিএনপির সভায় যোগদানের কথা বলে বেরিয়ে পড়লেও বাড়ি ফেরেননি। পরে সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি একটা হত্যাকাণ্ড। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি তার পরিবার। পুরো ঘটনা তদন্ত করছি।

ময়মনসিংহে ঘটা করে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দেড় মাস পেরিয়ে গেলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকেরা বলছেন, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আবার অনেক শিশু টিকা নিলেও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ফের আক্রান্ত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভাঙাচোরা বেইলি সেতুর ক্ষত ঢাকতে বালুভর্তি প্লাস্টিকের বস্তার তালি দিয়ে রেখেছেন স্থানীয়রা। আর অসমাপ্ত অবস্থায় থাকা পাশের নতুন সেতুতে নেই কোনো সংযোগ সড়ক। কাঠ ও বাঁশ দিয়ে বানানো মই বেয়ে সেই সেতুতে উঠে নদী পার হচ্ছেন অনেকে।
৫ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে আবার মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে এখনো রাঙামাটিতে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের কারণ হিসেবে নানান বিষয় উঠে এসেছে আলোচনায়।
৫ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাঁচটি পয়েন্ট থেকে মাটি লুট করছে প্রভাবশালী চক্র। ‘পুলিশ-প্রশাসন ও অন্যদের ম্যানেজ করার জন্য’ প্রতিটি ট্রাক্টর থেকে আলাদাভাবে তোলা হয় চাঁদা। অবৈধভাবে এই মাটি কাটার কারণে নদীতীরবর্তী কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
৬ ঘণ্টা আগে