পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকাল থেকে করতোয়া নদের আউলিয়া ঘাটে নবম দিনের মতো তাঁদের উদ্ধারে কাজ শুরু করেছেন পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
এরই মধ্যে আজ ভোরে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম বন্ধ করে ফিরে গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নিখোঁজেরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি গ্রামের বাসিন্দা ধীরেন চন্দ্রের জয়া রানী (৪), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন (৩২) ও দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন্দ্র নাথ বর্মন (৪০)।
বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ৩ জনের সন্ধান না পাওয়া পর্যন্ত এ উদ্ধার কাজ চলমান থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩০ নারী, ১৮ পুরুষ ও ২১ শিশু। মরদেহগুলোর মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারী উপজেলার দুজন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন রয়েছেন।
আরও পড়ুন:

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ ঘণ্টা আগে