গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল ট্যাংকির ভেতর পাঁচ কেজি গাঁজাবহন কালে শাহ আলম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার উপজেলার গিদারীপুর এলাকার মিয়াবাড়ী জামে মসজিদের বিপরীত পাশে মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম মিয়া লালমনিরহাট সদর উপজেলার দুরাকটি গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার গিদারীপুর এলাকার মিয়াবাড়ী জামে মসজিদের বিপরীত পাশে মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় শাহআলমের মোটরসাইকেলের ট্যাংকির ভেতর কৌশলে রাখা ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত শাহ আলম মিয়াকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে