
২০ লাখ টাকার বিনিময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি করা হয়েছে এবং সভাপতি প্রার্থীর (পদবঞ্চিত) কাছে ২ লাখ টাকা নিয়ে আরও ১০ লাখ টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদলের বেরোবি শাখা সভাপতি প্রার্থী ইমরান হোসেন।
সংবাদ সম্মেলনে ইমরান হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার সহসভাপতি মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুল এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির হোসেনসহ বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনে সরাসরি আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন। কমিটির জন্য সহসভাপতি এম এম মুসা আমার কাছে সরাসরি টাকা চেয়েছেন। তিনি আমাকে বলেছেন ‘১০ লাখ টাকা দিলেই তুমি সভাপতি।’ আমি তাঁকে জানিয়েছি, ‘আমি ছাত্র রাজনীতি করব, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করব। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি চাই। যেটা আমি পারিবারিকভাবেই পেয়ে আসছি। এগুলো বলার পরেও তিনি আমাকে বারবার বোঝান সভাপতি হলে নিয়োগ বাণিজ্য করবা, টেন্ডারগুলো নিবা। ইতিপূর্বে দেখছো না ক্যাম্পাসে লন্ড্রির দোকান পর্যন্ত এখানকার আহ্বায়ক খাচ্ছে? ছোটখাটো অনেক টেন্ডারও পাচ্ছে? ভিসি তো আমার ক্যাম্পাসের স্যার। তাঁর সঙ্গে যোগাযোগ করিয়ে দিব। তাঁকে তুমি সাপোর্ট দিবা, বাকিটা আমি দেখব।’
ইমরান হোসেন উল্লেখ করেন, ‘এম এম মুসা তাঁকে বলেছেন “এই যে আমরা এসেছি তোমাদের কমিটি দিতে, এখানে আসা, থাকার খরচ তো লাগবে। নিজের টাকা দিয়ে তো আর তোমায় সভাপতি বানাতে পারি না।” পরে তাঁর কথা বিবেচনা করে আমার কষ্টে অর্জিত টাকা যেটা আমি কোচিং চালিয়ে, প্রাইভেট পড়িয়ে উপার্জন করেছি সেখান থেকে কয়েক ধাপে ২ লাখ টাকা তাঁর হাতে দিয়েছিলাম। এতেও সে সন্তুষ্ট হননি। পরে ২০ লাখ টাকারও বেশি লেনদেন হয়েছে কমিটি গঠনে।
এই অনিয়ম, দুর্নীতি ও দপ্তর বাণিজ্যের বিরুদ্ধে মুখ খোলার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদস্য এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মুন্নাকে বহিষ্কার করা হয়েছে, যা হাস্যকর, অগণতান্ত্রিক এবং প্রতিহিংসামূলক সিদ্ধান্ত বলে আমি মনে করি। এই নেতারা ছাত্রদলের জন্য কাজ করতে গিয়ে ছাত্রত্ব হারিয়েছিলেন এবং ১০ বছর পর ছাত্রত্ব ফিরে পেয়েছেন। অথচ যাদের কারণে তাঁর ছাত্রত্ব একসময় আটকে গিয়েছিল, সেই বিতর্কিত ব্যক্তিদেরই আজ কমিটিতে পুরস্কৃত করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মুসা বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে আমরা রানিং ছাত্রদের রেখেছি। আমার বিরুদ্ধে যে ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলেছে, তা মিথ্যা। ছাত্রদলের কমিটিতে পদ না পাওয়ার কারণে মিথ্যা অভিযোগ দিচ্ছে। সে যদি আমার বিরুদ্ধে ২০ লাখ কেন ২০ টাকার লেনদেনেরও প্রমাণ দিতে পারে, তাহলে আপনারা এটা খতিয়ে দেখবেন।’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
৬ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৭ ঘণ্টা আগে