
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী হাটে চাঁদা আদায়-সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাট ইজারাদার ও বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি হাটে গিয়ে সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে ইজারাদার শহিদুলকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ভাইরাল কল রেকর্ডে শহিদুল ইসলামের সঙ্গে ছালাম নামের এক ব্যক্তির কথোপকথনে চাঁদা আদায়ের বিষয়টি স্পষ্ট হয়। এদিকে ফোনালাপটি ছড়িয়ে পড়ার পর গতকাল রাতেই বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী স্বাক্ষরিত ওই নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে হাট ইজারাদার ও বিএনপি নেতা শহিদুল ইসলাম বলেন, এটি একটি ভুল-বোঝাবুঝি, যা শিগগির মিটে যাবে।
তবে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ পদে থেকে শহিদুল ইসলামের এমন কর্মকাণ্ড গঠনতন্ত্রবিরোধী। তাঁর বিরুদ্ধে অডিও, ভিডিওসহ একাধিক প্রমাণ আমাদের হাতে এসেছে। সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে সত্যতা পাওয়ার পর জরিমানা করেছেন। আমরা তাঁকে ৭২ ঘণ্টার সময় দিয়েছি। সন্তোষজনক জবাব না পেলে দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি বলেন, ‘অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেয়ে আমরা বেতগাড়ী হাটে যাই এবং প্রমাণ পাই। এরপর হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ...
৩ মিনিট আগে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা।
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় পানি বাড়ার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময় পানি বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। বন্যায় উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের ৩৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে ১৮ টন চাল ও শুকনা খাবারের জন্য ২ লাখ...
১৬ মিনিট আগে
বাড়ির আঙিনা, ফলবাগানের নিচে কিংবা পড়ে থাকা পরিত্যক্ত জায়গা—এসব জায়গাতেই বস্তায় আদা চাষ করে লাভের স্বপ্ন দেখছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃষকেরা। অল্প খরচে ও কম জায়গায় ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকায় নতুন এ পদ্ধতিতে তাঁদের আগ্রহ বাড়ছে।
২২ মিনিট আগে