লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি তরুণ লিটন পারভেজের (২২) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় এম জি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ বুধবার বিকেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন। তিনি বলেন, আজ বুধবার রাতে মরদেহ হস্তান্তর করতে পারে বিএসএফ।
এর আগে সোমবার রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকায় ৯২৩ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নবীকুল ইসলাম জানিয়েছিলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে দীঘলটারী পশ্চিম বর্ডার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন গরুর কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের ঘিরে ফেলেন।
গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০–২৫ জন বাংলাদেশি তাঁদের উদ্ধার করতে ভারতে প্রবেশ করেন। এ সময় গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। বাকিরা পালিয়ে ফিরলেও গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে পড়ে ছিলেন লিটন পারভেজ। পরে তাঁকে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তের ওপারে লিটন নামের আহত যুবক ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মরদেহ আজ রাতে জাওরানী সীমান্তে হস্তান্তর করার কথা রয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৭ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১০ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে