রংপুরের মিঠাপুকুর সদর বাজারে সবজি বেচাকেনা হচ্ছে পোয়া (২৫০ গ্রাম) দরে। দাম বেড়ে যাওয়ায় লোকজন পরিমাণে কম কিনছে। এমনকি সবজির দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
আজ সোমবার উপজেলা সদর বাজারে গিয়ে কয়েকজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, শাকসবজির দাম বেড়ে যাওয়ায় কেজির ওজনে বেচাকেনা কমেছে। দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ক্রেতা যেমন পোয়ার (২৫০ গ্রাম) ওজনে কেনাকাটা করছেন, বিক্রেতারাও কেজির বদলে পোয়ার পরিমাণে দাম হাঁকাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত সৈনিক বলেন, তিনি বিক্রেতার কাছে বেগুনের দাম জানতে চাইলে বলা হয় ২০ টাকা। আধা কেজি (৫০০ গ্রাম) নিয়ে ১০ টাকা দিলে বিক্রেতা আপত্তিকর ভাষায় আরও ৩০ টাকা দাবি করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিক্রেতা জানান, দাম শুনে ক্রেতারা যাতে চমকে না ওঠেন এ জন্য পোয়ার (২৫০ গ্রাম) পরিমাণে দাম হাঁকাচ্ছেন।
সবজি বিক্রেতা হাফিজুর রহমান বলেন, ‘এক কেজি শিমের দাম ২০০ টাকা। দাম চাইতেও লজ্জা লাগে। তাই পোয়ার পরিমাণে দাম চাচ্ছি। বর্তমানে আদা, রসুন, পেঁয়াজ মরিচ, শিম, করলা, ফুলকপি, বেগুন, টমেটো, গাজর কেজির বদলে পোয়ায় বেচাকেনা হচ্ছে।’
একই বাজারের সবজি ক্রেতা আবুল হোসেন বলেন, সব ধরনের শাকসবজির দাম বেড়ে গেছে। তাই পরিমাণে কম কিনে চাহিদা পূরণ করতে হচ্ছে।
স্থানীয় মুদি ব্যবসায়ী নুর আলম বলেন, বেচাকেনা কমে গেছে। চিনি, তেল ডাল, জিরাসহ বিভিন্ন দ্রব্য গ্রাম হিসেবে বেচাকেনা হচ্ছে।
ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, প্রতিকেজি আলুর দাম ৭০ টাকা। আগে ক্রেতারা এক-দুই কেজি করে কিনত। এখন কেনে আধা কেজি করে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে