গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের বর্ধনকুঠি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
যুবকের নাম—মিঠুন সরকার (২৫)। তিনি জয়পুরহাট জেলার পূর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। মিঠুন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় ওই বাসার একটি রুম থেকে পচা গন্ধ বের হচ্ছিল। এ সময় বাসার মালিক আজহার আলী ভাড়াটিয়া মিঠুন সরকারের খোঁজ নিতে যান। সেখানে ঘরের সব দরজা-জানালা বন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পায় পুলিশ। ঘরের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।’
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে