
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে করা মন্তব্য উদ্দেশ্যমূলক বলে মনে করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। আজ সোমবার বিকেলে রংপুর কারমাইকেল কলেজে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের উদ্রেক করা হয়েছে, এতে মনে হচ্ছে যে তিনি কোনো ইনটেনশনের (উদ্দেশ্য) জায়গা থেকে কাজটি করেছেন। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন। তিনি যে কাজগুলো করেছেন, আমরা আশা করি, অতি দ্রুত তিনি বলবেন, এটা কেন করেছেন।’
নুরুল ইসলাম আরও বলেন, ‘তিনি (মাহফুজ) সংবিধানবিরোধী যে কাজটি করেছেন, তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালে এটা তার জন্য মানায় না।’
শিবির সেক্রটারি বলেন, ‘১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকারসংশ্লিষ্ট যে ইস্যুগুলো তিনি (মাহফুজ) নিয়ে এসেছেন, এগুলো ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। এই ব্লেমগেমগুলো এর আগেও খেলা হয়েছে। এটা করে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায়, নিঃসন্দেহে দেশের জনগণ এটাকে ভালোভাবে নেবে না।’
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতার পর একটি ইনক্লুসিভ বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছি। উপদেষ্টা পরিষদে মাহফুজসহ যাঁরা আছেন, তাঁদের সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলন করেছি।’ উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ওই বক্তব্য প্রত্যাহার করবেন বলে আশা করেন শিবির সেক্রেটারি।
কোরআন দিবস উপলক্ষে এই১ অনুষ্ঠানের আয়োজন করে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেজবাহুল করিম, মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।

খুলনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে চলছে বিশেষ যৌথ অভিযান। অভিযানের গত চার দিনে ১৮৪ জন অপরাধী আটক হলেও শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
৪ ঘণ্টা আগে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে নতুন পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং অত্যাধুনিক প্রযুক্তির এই মেগা প্রকল্পের সমন্বয় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
৪ ঘণ্টা আগে
রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মরিশ্যাবিল। এখানে সবুজ পাহাড়ের ঢালে বিশাল এলাকাজুড়ে শোভা পাচ্ছে লাল, বেগুনি আর সোনালি রঙের নানা জাতের বিদেশি আম। গ্রীষ্মের মৌসুম ঘিরে জানান দিচ্ছে সুস্বাদু ফল উৎপাদনে এক নতুন সম্ভাবনার কথা।
৫ ঘণ্টা আগে
কুমিল্লায় এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজনই মারা গেছেন গত মে মাসে। আর সাত মাসে নতুন ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
৫ ঘণ্টা আগে