
গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের আঁধারে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় হাতেনাতে আটক হন আহসান (৩০) নামের এক যুবক। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার মনোহরপুর ইউপির কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী কালীমন্দিরে এ ঘটনা ঘটে। আহসান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল গভীর রাতে দুই যুবক মন্দিরে প্রবেশ করেন। এরপর তাঁরা প্রতিমা ভাঙচুর করতে থাকেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসে। এ সময় আহসান নামের এক যুবককে আটক করা গেলেও অপরজন পালিয়ে যান। পরে হরিণাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে পুলিশ আহসানকে হেফাজতে নিয়ে যায়।
হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী জানান, পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আটক আহসানকে রাত থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তিনি প্রতিমা ভাঙচুর করেছেন সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি পলাতক অপর যুবককেও আটকের চেষ্টা চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে