চতুর্থ দফা অবরোধের শেষ দিনে নীলফামারীতে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের জেলা জজ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আজ সোমবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের মো. হাফিজুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের আফজালুল হক (৪৭), একই উপজেলার ভেরভেরি গ্রামের মো. জোবেদ আলী (৬০) ও বড়ভিটা ইউনিয়নের আব্দুল মান্নান (৪০), ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের মো. শাহজাহান খন্দকার (৫৩) ও একই ইউনিয়নের আব্দুর রাজ্জাক (৬১)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বলেন, ‘জামায়াতের ওই ছয় নেতা–কর্মীকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নারী কর্মজীবীদের মধ্যে অধিকাংশ চাকরি ছাড়ছেন পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বের কারণে। কর্মজীবী নারীদের ৭৫ শতাংশই এই দুটি কারণে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে চাকরি থেকে বিরতি নিচ্ছেন বা পেশাগত জীবনে ইতি টানছেন। এ ছাড়া বিরূপ কর্মপরিবেশ, সামাজিক চাপ এবং উচ্চশিক্ষার কারণেও অনেকে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন।
১ ঘণ্টা আগে
‘আমার বাসার পাশেই একটি মিসাইল মারছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ছিলাম, প্রাণের ভয়ে ছিলাম। এখন নতুন জীবন পাইছি। নতুন এই জীবন দিছে ইউএস-বাংলা।’ কথাগুলো বললেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী ওমর ফারুক।
২ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আরসিসি সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতা আজমান সাকিবের বিরুদ্ধে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেট্রোপলিটনের বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে (৩৫) নিজ দপ্তরে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ঘটনার সময় তাঁর অফিসকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান
২ ঘণ্টা আগে