
ঈদুল আজহার আগে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষকেরা। দ্রুত দাবি মেনে না নিলে তাঁরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রায় দেড় হাজার শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী। তাঁরা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম পর্যায়ের প্রকল্পে কর্মরত। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
পাঁচ দফা দাবি হলো—প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদের আগে সবার পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ, রাজস্বভুক্ত করা, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর, কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন দেওয়া ও শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করা।
মানববন্ধনে শিক্ষকেরা বলেন, গ্রাম পর্যায়ে মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম ইসলামের নৈতিকতা শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যাঁরা সংযুক্ত রয়েছেন, তাঁরাই অবহেলিত এবং বৈষম্যের শিকার হচ্ছেন।
তারাগঞ্জের কেয়ারটেকার নজরুল ইসলাম বলেন, ‘জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সমস্ত বকেয়া বেতন-বোনাসসহ ঈদের আগে দিতে হবে। আমাদের যে বেতন, তা দিয়ে জীবন চলানো কঠিন। বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। যাতে স্ত্রী-সন্তান নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারি। দ্রুত দাবি মেনে না নিলে আমরা কঠোর কর্মসূচি পালন করব।’
শিক্ষক গফুর উদ্দিন বলেন, ‘ইমামতির পাশাপাশি ফাউন্ডেশনের শিক্ষকতা করে মাসে পাঁচ হাজার টাকা পাই। কিন্তু সে টাকাও নিয়মিত দেয় না। এখন পাঁচ মাস ধরে টাকা পাই না। প্রকল্পও অনুমোদন হচ্ছে না। তাহলে আমরা কীভাবে বাঁচব? ইমামদের তো সরকারিভাবে কোনো বেতন-ভাতা নেই। আমরা চাই দ্রুত প্রকল্প অনুমোদন করে আমাদের পাওনা পরিশোধ করে দেওয়া হোক। আমরা যেন ন্যায্য পাওনার জন্য রাস্তায় না আসি।’

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা।
১৭ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামীকে হত্যা করে লাশ টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে আসেন এক নারী। ক্যামেরার সামনে সেই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন তিনি নিজেই। ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আটং বৃক্ষতলা সড়কের পাশ থেকে মাথাসহ মরদেহের একাংশ...
৪৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা দিয়ে দেন তাঁরা। একই সঙ্গে আগামীকাল (রোববার) প্রশাসনিক ভবনেও তালা...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মোহাম্মদ আরিফুল ইসলামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলায় আসামি হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন...
১ ঘণ্টা আগে