কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এ সংঘর্ষ হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) এবং তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানা গেছে, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
আজ দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
এ সময় রব্বানীর ছেলে আপেল মিয়াসহ (৪৭) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আপেল মিয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার অন্যত্র জন্য রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা আরও জানান, জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামটিতে প্রতিকূল যোগাযোগব্যবস্থার কারণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ পৌঁছাতে পারেননি।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘তিনজন নিহত হয়েছেন। এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।’
এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রামের আনোয়ারায় বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচ বছরের শিশুকে। শনিবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে দিনভর পুশ ইন-পুশব্যাক নাটকীয়তার পর বাংলাদেশি শিশুকে রাতে গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর ৩ এস-এর কাছে খায়রুল ইসলামের বাড়ির পেছনের...
২৮ মিনিট আগে
জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন তাঁর স্ত্রী লাবণ্য আক্তার। ১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে গেলে তাকে নিয়ে নিরুদ্দেশ হন কনস্টেবল সুমন রেজা। এই অভিযোগে ১২ জুন শাজাহানপুর থানায় মামলা করেছেন লাবণ্য।
৩৩ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৪৪ মিনিট আগে