
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাক ড. মো. শওকাত আলী।
উপাচার্য বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে, শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।
একাডেমিক কাউন্সিলের কয়েকজন সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামণিক জুলাই অভ্যুত্থান ২০২৪ সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। পরে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টির জন্য জুলাই অভ্যুত্থান-২০২৪ একটি আদর্শ বিষয়। এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২ ঘণ্টা আগে