Ajker Patrika

বিরলে নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

দিনাজপুরের বিরলে নোনা নদী থেকে ভবেশ চন্দ্র রায় (৪৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ। 

ভবেশ চন্দ্র বিরল উপজেলার ধামইড় ইউনিয়নের খোলতৈড় গ্রামের মৃত সাবানু চন্দ্র রায়ের ছেলে। 

স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার বিকেলে ভবেশ চন্দ্র নোনা নদীতে মাছ ধরতে যান। পরে সেখানে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর থেকে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। 

আজ বিকেল ৫টার দিকে নোনা নদীতে ভাসমান অবস্থায় ভবেশ চন্দ্রের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত