
লালমনিরহাট সদরে চড়া সুদে নেওয়া ঋণের টাকা পরিশোধের জন্য দাদন ব্যবসায়ীদের রাতভর নির্যাতনের শিকার হওয়া এক দিনমজুরের ঝুলন্ত লাশ মিলেছে পরদিন সকালে।
নিহত দিনমজুরের নাম ফারুক হোসেন। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় মজিবর গতকাল শুক্রবার রাতে সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার দুই নম্বর আসামি স্বপন কুমারকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও বড়বাড়ি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের কাছ থেকে টাকা নিয়ে পাশের দিনাদলি সুবারবাড়ির গ্রামের এরশাদ হোসেন, সুবাস চন্দ্র ও মুকুল চন্দ্র দাদন ব্যবসা করেন। এর সুদ সবাই ভাগ-বাঁটোয়ারা করে নেন। তাঁদের গ্রামে বসবাস করতেন দিনমজুর ফারুক। অভাবে সংসারে খরচ জোগাতে তিনি এরশাদের কাছ থেকে ৫০ হাজার, সুবাসের কাছ থেকে ২০ হাজার ও মুকুলের কাছ থেকে ৫ হাজার টাকা চড়া সুদে ঋণ নেন। যার অধিকাংশই পরে পরিশোধ করে দেন। এরপরও সুদ-আসলে ২ লাখ টাকা দাবি করে চক্রটি।
চক্রের চাপে তিন মাস আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান দিনমজুর ফারুক। তিনি স্ত্রী-সন্তানকে দেখতে গত বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই পথ থেকে তাঁকে আটকে নিজেদের আস্তানায় নিয়ে যান দাদন ব্যবসায়ীরা। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ফারুকের স্ত্রী রাশিদা বেগম আস্তানায় গিয়ে স্বামীকে ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু কিছুতেই মন গলেনি চক্রটি। নিরুপায় হয় স্বামীকে চক্রের কাছে রেখে নিজের কাজে ফেরেন স্ত্রী। পরদিন শুক্রবার সকালে স্থানীয় বাঁশবাগানে ফারুকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ফারুকের স্ত্রী রাশিদা বলেন, ‘আমার স্বামী ঢাকা থেকে বাড়ি আসার পথে রাস্তায় জাহাঙ্গীরের লোকজন আটক করে গাড়িতে তুলে কালিরপাটে নিয়ে যায়। সেখানে তারা আমার স্বামীকে মারপিট করে। কয়েক দিন পরে টাকা পরিশোধ করার শর্তে আমি স্বামীকে নিতে গেলেও তারা দেয়নি। সকালে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখি। আমার স্বামীর কাপড়ের ব্যাগ মিলেছে তাদের একজন সুবাসের বাড়িতে। দাদন ব্যবসায়ীরা আমার স্বামীকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহাঙ্গীরের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘পরিদর্শক জাহাঙ্গীর আলমকে আসামি না করলেও আসামিরা তাঁর নিকট থেকে টাকা নিয়ে ভিকটিমকে দাদনে দিয়েছেন বলে এজাহারে বাদী উল্লেখ করেছেন। তদন্তে তাঁর সংশ্লিষ্টতা থাকলে অবশ্যই তা আমলে নেওয়া হবে। এ মামলায় দুই নম্বর আসামি স্বপন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে