Ajker Patrika

নীলফামারী সরকারি কলেজের জায়গা হস্তান্তর না করার দাবি শিক্ষার্থীদের

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সরকারি কলেজের জায়গা হস্তান্তর না করার দাবি শিক্ষার্থীদের
কলেজের জায়গা হস্তান্তর না করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নীলফামারী সরকারি কলেজের জায়গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণের জন্য হস্তান্তর না করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে আজ সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ সভা করেন শিক্ষার্থীরা। পরে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ওয়ারিয়র্স অব জুলাই নীলফামারী জেলা শাখার সদস্যসচিব মোস্তফা মুহাম্মদ শ্রেষ্ঠ, ছাত্রদলের নীলফামারী সরকারি কলেজ শাখার সদস্যসচিব পায়েলুজ্জামান রক্সি, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রাইসুল ইসলাম রানা এবং ছাত্রশিবিরের নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি হাসান আলী।

স্মারকলিপিতে জানানো হয়, সরকারি কলেজের ৩৩ শতাংশ জায়গায় ছাত্রাবাস নির্মাণ করার কথা রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা জানতে পেরেছেন এই জায়গা নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দেওয়া হচ্ছে ভবন নির্মাণের জন্য। শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানান। যদি তাঁদের দাবি উপেক্ষা করে কলেজের নিজস্ব জায়গা কারও কাছে হস্তান্তর করা হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রদলের নেতা পায়েলুজ্জামান বলেন, কলেজের এই জায়গা হস্তান্তর করা হলে শুধু ছাত্রাবাসই নয়, অবকাঠামোগত নানা সংকটে পড়তে হবে কলেজকে। এত ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থীরা।

জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, ‘আমাদের নিজস্ব ভবন স্থাপনের পরিকল্পনা করছি। মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গায় ভবন করার জন্য নির্দেশনাও রয়েছে। সে কারণে প্রাথমিকভাবে কলেজের জায়গাটি পছন্দের তালিকায় রাখা হয়েছে। তবে এ নিয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’

এ বিষয়ে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমাদের কলেজে জায়গার অপ্রতুলতা রয়েছে। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন না করার জন্য কলেজ পরিষদের তরফ থেকে বিষয়টি জেলা প্রশাসক ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত