গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামের এক যুবক আহত হয়েছিলেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থান মারা যান স্বদেশ। এর আগে গতকাল বুধবার দুপুরে দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালকও আহত হন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্বদেশ চন্দ্র মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সুদেব চন্দ্রের ছেলে। ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সম্প্রতি গ্রাফিকস ডিজাইনিংয়ে ডিগ্রি নিয়েছিলেন। তবে অপর মোটরসাইকেলর চালকের পরিচয় জানা যায়নি।
নিহতের মামা বিদূষ রায় বলেন, বুধবার দুপুরে ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। পথে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী অপর একটি বাইকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন স্বদেশ। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান স্বদেশ।
পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি এখন রংপুরে আছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে