রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মক্তাগাড়ি গ্রাম থেকে ওমরপুরগামী কাঁচা রাস্তার পাশে ধানখেত থেকে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

গত ১৫ মার্চ চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলীকে খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়। গত সোমবার (৩০ মার্চ) ছিল তাঁর শেষ কর্মদিবস। ওই দিন দায়িত্ব ছাড়ার আগে তিনি ১৪ কর্মকর্তাকে বিভিন্ন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিসেবে পদায়নের আদেশ দেন।
৬ মিনিট আগে
রাজধানীর গুলশানে সাবেক প্রেমিকা ও ছোট পর্দার এক অভিনেত্রী ও ইডেন কলেজের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগে
অনুশীলা বাড়ৈ বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। জোর করে কোর্ট ম্যারেজে সই করানো হয়েছে। এক সপ্তাহ আগে আমি তাকে ডিভোর্স দিয়েছি। তার সঙ্গে আমি সংসার করব না।’
৩৯ মিনিট আগে
অভিযানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মেয়র বলেন, ‘যেহেতু আমি নিজের ব্যানার খুলে ফেলেছি, কাজেই অন্যদের ব্যানারও অবশ্যই খুলে ফেলা হবে। যাঁরা ব্যানার লাগিয়েছেন, তাঁরা যদি নিজেরাই নিজেদের ব্যানার খুলতে পারেন, তাহলে আরও অনেক ভালো হবে এবং এটা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
১ ঘণ্টা আগে