
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বাসনালি কেটে গৃহবধূ পাপিয়া হত্যা মামলার তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামের চান মিয়ার ছেলে রাব্বি মিয়া, রাব্বি মিয়ার ভাই পাপুল মিয়া ও পাপুল মিয়ার স্ত্রী ইসমোতারা বেগম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামে রাব্বি মিয়ার সঙ্গে প্রতিবেশী নুরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ১৮ মে সকালে আসামিরা তাঁদের লোকজন নিয়ে নুরুল হকের মেয়ে পাপিয়া বেগমকে আক্রমণ করেন। এ সময় পাপিয়ার গলার শ্বাসনালি কেটে তাঁকে হত্যা করেন হামলাকারীরা।
এ ঘটনায় নিহতের ভাই আরিফুজ্জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গতকাল শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার চর কাশিপুর এলাকা থেকে রাব্বি, পাপুল ও ইসমোতারাকে গ্রেপ্তার করা হয়।
নিহত পাপিয়া বেগম একই এলাকার নুরুল হক মাস্টারের মেয়ে এবং মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে