
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির এবং আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। আগে ঘোষণা করা অন্য ১০ হলের মতো এখানেও পাত্তা পাননি ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থীরা।
আজ শুক্রবার ভোর ৪টায় ঘোষণা করা শহীদ শামসুজ্জোহা হলের ফলাফলে দেখা যায়, ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৫০ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ১৭০ ভোট। এ পর্যন্ত জাহিদ মোট ৭ হাজার ২৬৫ ভোট ও আবির ১ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন।
এজিএস পদে এই হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৬০০ ভোট। আর ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ২৮৩ ভোট। জিএস পদে ১১ হলে এ পর্যন্ত আম্মার ৬ হাজার ৯০৯ ও ফাহিম রেজা ৩ হাজার ৪৯০ ভোট পেয়েছেন।
কেন্দ্রীয় সংসদের এজিএস পদে ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী সালমান সাব্বির এই হলে পেয়েছেন ৩৮৪ ভোট। আর ছাত্রদলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩১৭ ভোট। এ পর্যন্ত ১১ হলের ফলাফলে এষা পেয়েছেন ৩ হাজার ১৮৪ ভোট। আর সালমান পেয়েছেন ৩ হাজার ৯৭৩ ভোট।
রাবিতে মোট হলের সংখ্যা ১৭টি। এর মধ্যে ছেলেদের ছয়টি ও মেয়েদের ১১টি হল। এখনো ছেলেদের ছয়টি হলের ফল ঘোষণা বাকি। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনার পর ফলাফল ঘোষণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
২০ মিনিট আগে
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
৩৭ মিনিট আগে
রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
১ ঘণ্টা আগে