বগুড়ার ধুনট উপজেলায় কৃষক আশরাফ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে দুটি ঘর, তিনটি গরু, আসবাবপত্র, ধান-চাল ও নগদ অর্থ। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর-কচুগাড়ী গ্রামে আগুনের এ ঘটনা ঘটে।
এদিকে সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে কৃষক আশরাফ আলীর পরিবার।
স্থানীয়রা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও সড়ক ভালো থাকায় দমকলবাহিনী পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফ আলী বলেন, ‘ভোর ৪টার দিকে আগুন লাগার বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে অবস্থান করি। আমার পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এমন অবস্থায় আমাদের জরুরি সহযোগিতা প্রয়োজন।’
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামসুল আলম জানান, যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটি পুড়ে গেছে। তবে প্রতিবেশীদের ঘর আগুন থেকে রক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা করা হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে