
উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ চিঠি জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জানান, দ্রুত সময়ের মধ্যে নেসকোর পুরো পরিচালনা পর্ষদই পুনর্গঠন করা হবে। সেখানে নতুন সদস্য অন্তর্ভুক্ত হবেন। এরপরই তিনি দায়িত্ব নেবেন। দ্রুত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও তিনি জানিয়েছেন।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রিগুলো বিতরণ করা হয়।
২ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত বাস ভাড়া মওকুফ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৫ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদীভাঙন রোধে দ্রুত স্লুইসগেট নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত এলাকার লোকজন।
১১ মিনিট আগে
দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘চবি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল’। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণসহায়তা পৌঁছে দেও
১৫ মিনিট আগে