
ছয় দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করেন তারা।
দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) বিভিন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশ থেকে ছয় দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো—স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদান করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে নামকরণ করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা; মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এসব দাবি আদায়ে সারা দেশে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গত ৪ নভেম্বর চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টার কাছে তাদের ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছে। একই দিন একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করেন। ৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা সভাও হয়। সভায় মহাপরিচালক দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
কিন্তু পাঁচ দিন অতিবাহিত হলেও স্বাস্থ্য অধিদপ্তর দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শিক্ষার্থীরা অতি দ্রুত তাদের দাবি বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার অনুষ্ঠিত সভায়...
২৪ মিনিট আগে
ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াত প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে বাদী ইমাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে জোরপূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টা....
১ ঘণ্টা আগে
যখন গোনে (মাছ প্রক্রিয়াজাতকরণে) কাজ করি, মাছের মাথা কাটতি কাটতি হাত এমনভাবে ছিলি যায় যে রক্ত ঝরতি থাকে। বাড়িত যেয়ে যখন খেতি বসি, নিজের হাতে ভাত মাইখে খাওয়ার অবস্থা থাকে না। ছেলেকে বলতি হয়, “বাবা, ভাতটা মেখি একটু মুখে তুলি দিবি?
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মানুষ একজন যোগ্য ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।
১ ঘণ্টা আগে