
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাঘার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তাঁর তিনতলা বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে জড়ো হয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িটি থেকে ধোঁয়া উড়ছিল। ভেতরে আগুন জ্বলছিল। তবে দমকল বাহিনীর কর্মীদের দেখা যায়নি।
শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন তিনি। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তবে শাহরিয়ারের বাড়িটি অক্ষত ছিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে রয়েছেন। তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।

পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
১৬ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
২০ মিনিট আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
২ ঘণ্টা আগে