
নওগাঁয় র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারী (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে জেসমিনকে আটক করেন র্যাব সদস্যরা। গত শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।
র্যাব বলছে, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেসমিনের ভাই সোহাগ হোসেন বলেন, বুধবার সকালে অফিস করার জন্য বাসা থেকে বের হন জেসমিন। দুপুরের দিকে লোক মারফত জানতে পারেন জেসমিনকে আটক করেছে র্যাব। এরপর অসুস্থ অবস্থায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জেসমিনের মামা ও নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক বলেন, ‘নওগাঁ শহরের জনকল্যাণ এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন জেসমিন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় প্রায় ১৭ বছর আগে। তাঁর এক সন্তান আছে। র্যাবের হাতে আটকের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
নাজমুল হক জানান, জেসমিনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রতিবেদনে কী আছে সেটি তাঁরা এখনো জানতে পারেননি।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মৌমিতা জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দুপুরে র্যাব সদস্যরা অসুস্থ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। আমরা তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছিল সুলতানা জেসমিনকে। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে তাঁকে রাজশাহী নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা খারাপ হয়ে গত শুক্রবার সকালের দিকে তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ২৫ মার্চ দুপুরে স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে র্যাব কমান্ডার নাজমুস সাকিব গণমাধ্যমকে জানান, একটি আর্থিক প্রতারণার অভিযোগ তাঁরা পেয়েছিলেন। এরপর ওই নারীর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে তাঁরা জানতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে অভিযোগের সত্যতা পান। এরপরই তাঁকে আটক করা হয়।

গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব বা গড়িমসি জাতীয় জীবনে গভীর সংকট সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: জনআকাঙ্ক্ষা সংকটের পথে’ শীর্ষক এই সেমিনারের...
১৩ মিনিট আগে
পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে দিনটি উদ্যাপন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও সাংস্কৃতিক কর্মীরা।
৩১ মিনিট আগে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলবে হাইকোর্টের বিচারকাজ। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি রাখা হয়েছে।
৩৪ মিনিট আগে
বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তির হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে