Ajker Patrika

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন

রাবি প্রতিনিধি  
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন
গত রোববার অসুস্থ সাইমনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনের তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুলেন্সে সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকায় পাঠানো শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

জাহিদুল ইসলাম সাইমন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘কিছুক্ষণ আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। সেখানে তার পরিবারের সদস্যরাও আছেন। সেখানেই মরদেহ হস্তান্তর করা হবে।’

এর আগে গত শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে ঘুমের মধ্যে হঠাৎ খাট থেকে পড়ে যান সাইমন। এ সময় তাঁর শরীর শক্ত হয়ে গেলে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

শারীরিক অবস্থার অবনতি হলে সাইমনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত