
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষ একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দী হতে চায় না। এ দেশ থেকে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।
আজ শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থায় যদি কোরআন-সুন্নাহর বিধান চালু করা যায়, তবে মানুষের মুক্তি মিলবে; দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। জামায়াতে ইসলামী সে প্রচেষ্টায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, অধিকার আদায়ের আন্দোলনও চলবে। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো, তারা পুরোনো নীতি-আদর্শ চালু রাখতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণ সেই নীতি-আদর্শকে প্রত্যাখ্যান করবে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অধ্যাপক রফিকুল ইসলাম খান।
এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি ও রাজশাহী-৩ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।’
৭ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে...
৮ মিনিট আগে
জামালপুরে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ভাটাটির নিষিদ্ধ ফিক্সড চিমনি ও কিলন বুলডোজার বা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় ইয়াসিন বিবি (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে