Ajker Patrika

কুতুবদিয়া বহির্নোঙরে দুই পণ্যবাহী জাহাজের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৮
কুতুবদিয়া বহির্নোঙরে দুই পণ্যবাহী জাহাজের সংঘর্ষ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি এইচজি সিডনির সঙ্গে এমভি এপিজে শিরিনের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার পথে দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এমভি এপিজে শিরিন ও মাদার ভেসেল এমভি এইচজি সিডনির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহত, প্রাণহানি বা সমুদ্রদূষণের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার সময় এমভি এইচজি সিডনির সঙ্গে এমভি এপিজে শিরিনের সামান্য সংস্পর্শ হয়। দুর্ঘটনার পর উভয় জাহাজ দ্রুত জাহাজ চলাচল ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রকে (ভিটিএমআইএস) বিষয়টি জানায়।

উভয় জাহাজ পরে নিরাপদভাবে নিজ নিজ অবস্থান স্থির করে। এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামোতে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিরূপণে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সংশ্লিষ্ট জাহাজ দুটির স্থানীয় প্রতিনিধিদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার সময় দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সামান্য সংস্পর্শের ঘটনা ঘটে। উভয় জাহাজ ভিটিএমআইএসকে অবহিত করেছে এবং বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে।

সৈয়দ রেফায়েত হামীম আরও বলেন, একটি জাহাজের বাম পাশের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে। পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত