
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের ‘মূল হোতা’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় মুশফিক তাহমিদ তন্ময়কে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দেওয়ার সময় চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। প্রক্সি দিতে গিয়ে আটক হওয়ার পর বায়েজিদ খান নামের একজনকে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে জালিয়াতি চক্রের মূল হোতার নাম। তাঁর ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় ‘প্রক্সি’ দেওয়ার জন্য ‘এক্সপার্ট’ হিসেবে তাঁদের ভাড়া করে আনেন। তাঁর স্বীকারোক্তির ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওতে দেখা যায়, তন্ময়ের নির্দেশে বায়োজিদ প্রক্সি দিতে আসেন বলে জিজ্ঞাসাবাদে জানান। প্রক্সি দেওয়ার আগে বায়োজিদ তাঁর মোবাইল ফোন তন্ময়ের কাছে জমা রেখেছেন। তন্ময় শাহমখ্দুম হলের দ্বিতীয় তলায় থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, মুশফিক তাহমিদ তন্ময়ের প্রক্সি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রকাশিত হলে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে জানিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ তাঁকে বহিষ্কার করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নানা কারণেই আলোচিত ছাত্রলীগ নেতা তন্ময়। ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ঘিরে গড়ে ওঠা ইয়াবা কারবার চক্রের ৪৪ জনকে শনাক্ত করে একটি প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক অধিশাখা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া প্রতিবেদনটিতে অবৈধ মাদক কারবারি ও সরবরাহকারী তালিকার ১৬ নম্বরে ছিল তন্ময়ের নাম।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
৩৩ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
৪৪ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১ ঘণ্টা আগে