
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় চারজনের প্রাণহানির একটি প্রতিবেদন আজ বৃহস্পতিবার একটি দৈনিক পত্রিকার প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়। সেখানে নিহত ব্যক্তিদের মধ্যে একজন রমজান কাজী বলে পরিচয় দিয়ে একটি ছবিও ছাপা হয়। কিন্তু ছবিতে যাঁকে দেখা যায়, তিনি আসলে জীবিত এবং তাঁর নাম জুলকার নাইম (হৃদয়)।
জুলকার নাইম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের বাসিন্দা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে আজকের পত্রিকার সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
জুলকার নাইম বলেন, ‘ভাই, আমি মরি নাই। এখনো বেঁচে আছি। পত্রিকার পাতায় নিজের ছবি দেখে হতবাক হয়ে যাই। সকালে বাজারে গেলে পরিচিত অনেকে চেয়ে থাকে। কেউ কেউ তো বলেই বসেছে, তুই নাকি মারা গেছিস। বাড়ি ফিরে গিয়ে মা-বাবাকে সব খুলে বলেছি।’
জুলকার নাইম আরও বলেন, ‘যে ভিডিও আওয়ামী লীগের লোকজন নিজেদের বলে প্রচার করছে, সেটি আসলে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার। তখন আমি উপজেলা ও জেলাপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিলাম। বর্তমানে সিরাজগঞ্জ জেলা কমিটির বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য হিসেবে আছি। আমরা দ্রুত সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরব।’
এ ঘটনায় জুলকার নাইমের মা মোল্লিকা খাতুন বলেন, ‘সকালে ছেলে এসে বলে, ‘‘মা, আমি নাকি মারা গেছি।’’ এই কথা শুনে আমরা থমকে যাই। সত্যিই যদি ছেলে বাইরে থাকত, তাহলে যতই বলুক বিশ্বাস করা কঠিন হতো। কিন্তু আমার ছেলে তো সকালে আমার সামনে বসেই ভাত খেয়েছে।’

রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরের কৃষক আলমাস মিয়া বলেন, ‘আমার ধান পেকে গেছে। ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছি না, আবার তেলসংকটে মেশিনও আসছে না। পরিবহনের জন্য গাড়িও নেই। সব মিলিয়ে মহাবিপদে পড়ে গেছি।’
১ ঘণ্টা আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
৮ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরে ডুবে মো. রোম্মান ইসলাম (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে রোম্মান বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়।
৮ ঘণ্টা আগে