বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন সংগ্রহশালায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. রণেশ মধু, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান প্রমুখ।
এ ছাড়া দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
১৯৩১ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন।

কক্সবাজার শহরের রেনেসাঁ নামের একটি আবাসিক হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে মোহাম্মদ রাশেদ নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা...
২৩ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের একটি বাগাড় মাছ। পরে মাছটি ৫৩ হাজার টাকায় কিনে নিয়েছেন স্থানীয় এক সৌদিপ্রবাসী। বিশাল আকৃতির মাছটি দেখতে বাঘুটিয়া চর বাজারে ভিড় করেন উৎসুক মানুষ...
১ ঘণ্টা আগে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুপালং ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাইয়ে এসে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আত্রাই উপজেলায় পৌঁছায়।
২ ঘণ্টা আগে