
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তারা সরকারের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না। এ দৃশ্য সরাসরি সম্প্রচার (লাইভ) করা হচ্ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে। এতে ক্ষিপ্ত হয়ে এটিএন নিউজের সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ক্যামেরা ও বুম।ক্যামেরা ভেঙে ফেলার কারণে এটিএন নিউজের লাইভ বন্ধ হয়ে যায়।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বরেন্দ্র ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হওয়ার পর এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছেন। থাপ্পড় দেওয়ার কারণে ক্যামেরাপারসন রুবেল কানে শুনতে পাচ্ছেন না বলে জানিয়েছেন রিপোর্টার বুলবুল হাবিব।
বুলবুল হাবিব জানান, তাঁরা বিএমডিএ থেকে লাইভ দিয়ে দেখাচ্ছিলেন যে, সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না। সকাল ৮টা ২০ মিনিটে লাইভ চলাকালেই আসেন সংস্থার নির্বাহী পরিচালক আবদুর রশীদ। তিনি এসেই বলেন, ‘কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে?’ তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে যান।
এরপর কিছু কর্মচারীকে নিচে পাঠিয়ে হামলা চালানো হয়। লাইভ চলাকালেই বুলবুল হাবিব ও রুবেলকে মারধর শুরু করা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে তারা চিকিৎসার জন্য হাসপাতালে যান।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকেরা। বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের জন্য সাংবাদিকেরা রওনা দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদকে ফোন করা হলে তিনি ধরেননি।

কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
২ ঘণ্টা আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা
২ ঘণ্টা আগে